তারানাথ তান্ত্রিক: পাসিং শো (Taranath Tantrik: Passing Show; HardCover)
প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক নামে একটি চরিত্র সৃষ্টি করেছিলেন। যে তারানাথ তন্ত্রসিদ্ধ হয়েছিলেন। কিন্তু তাঁর গুরু তাঁকে বলেছিলেন এই শক্তি একদিন তাঁকে ছেড়ে চলে যাবে। যাইহোক তারানাথ তন্ত্রচর্চা করে প্রচুর খ্যাতি ও টাকা অর্জন করেন। কিন্তু ব্যক্তিগত উন্নতির জন্য সেই শক্তি সে ব্যবহার করতে শুরু করলে। একদিন সেই শক্তি তাঁকে ছেড়ে চলে যায়। সেই সঙ্গে চলে যায় অর্থ, যশ, প্রতিপত্তি। তারানাথের জীবনে নেমে আসে দারিদ্র। তিনি লোকের হাত দেখে আর কোষ্ঠী বিচার করে দিন চালান কোনোরকমে। বিভূতিভূষণের পুত্র তারাদাস এই তারানাথ তান্ত্রিক চরিত্রটি নিয়ে অনেকগুলি গল্প লেখেন। যা দুটি সংকলনে প্রকাশিত হয়। প্রথমটির নাম 'তারানাথ তান্ত্রিক' ও দ্বিতীয়টির নাম 'অলাতচক্র'। কিন্তু গল্পগুলির কোনো আলাদা নাম নেই।